চাঁদপুরে রেস্তোরাঁ মালিক সমিতির কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্স তৃতীয় তলার রেস্তোরাঁ মালিক সমিতির কার্যালয়ে তা বিতরণ করা হয়।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টম একচেঞ্জ ও ভ্যাটের সহকারী কমিশনার মাসুম সামিয়া। এসময় প্রায় ৫ শতাধিক গরিব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা জহিরুল আলম, মুজিবুর রহমান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মো. বিপ্লব সরকার, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান মাঈনু আখন্দ, যুগ্ম সম্পাদক এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী, অর্থ সম্পাদক সম্পদ সাহা, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, কার্যকরী সদস্য নুরুজ্জামান কালুসহ সমিতির সদস্যরা।

২৩ জানুয়ারি, ২০২৪।