আমাদের জনগণের মন জয় করতে হবে
…….শেখ ফরিদ আহম্মেদ মানিক
আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দল এদেশের জনগণের দল ও তৃণমূলের দল। ৫ আগস্টের আগে আমরা এভাবে কর্মী সমাবেশ করতে পারতাম না। আমাদের শত্রু চিরশত্রু আওয়ামী লীগ। আমাদের কর্ম দিয়ে জনগণের মন জয় করতে হবে। আমরা এখানে এসেছি আপনাদের থেকে সঠিক তথ্য জানার জন্য। যার বিরুদ্ধে অভিযোগ আসবে, আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, চাঁদাবাজি করে, মানুষের জমি দখল করে তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, আমরা এখানে একটি জনসভা করতে চাই।প্রতিটি ইউনিয়নেই আমরা করবো। আপনারা কবে করবেন থানা বিএনপির সাথে আলোচনা করবেন। নির্বাচন করতে হলে জনগণের ভালোবাসা প্রয়োজন। আর জনগণ তখনই ভালোবাসা দেখাবে যখন দেখবে বিএনপি নেতাকর্মীরা জনগণের জন্য কাজ করছে।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালি উল্যাহ খান, সদর উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন কাজী ও যুগ্ম সম্পাদক ডা. ফারুকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সদস্য মাসুদ রায়হান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক শরীফ খান, উপদেষ্টা জিএম জহিরুল ইসলাম, শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক উল্লাহ মিজি, সহ-সভাপতি আবু তাহের খান, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক আহসান, ৩নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি ইজাজ তালুকদার, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুল্লা খানসহ আরো অনেকে। মতবিনিময় সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ নভেম্বর, ২০২৪।
