প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রামে রোটারী রিপসা টিমের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম শেখ মুজিব রোড ও আগ্রাবাদ এলাকায় ঐ কর্মসূচি করা হয়।
রোটারী রিপসা টিমের সার্ভিস প্রজেক্ট কো-অর্ডিনেটর রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন রিপসা কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটা. সিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর রোটা. পিপি সুদীপ কুমার চন্দ, কো-অর্ডিনেটর রোটা. পিপি আব্দুল হাকিম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. পিপি কাজী হাসানুজ্জামান শান্টু, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাংয়ের প্রেসিডেন্ট রোটা. ফজলুল করিম চৌধুরী, রোটারী ক্লাব অব এনসিয়েন্ট চিটাগাংয়ের রোটা. মো. সাহাদাত হোসেন, রোটারী ক্লাব অব রিভারাইন হালদার রোটা. মোহাম্মদ হোসেন ও রোটারিয়ান মেহেদী হাসান। কর্মসূচিতে রোটারিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রামে হৃদরোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। হৃদরোগ এখন শুধু বয়স্কদের সমস্যা নয়; তরুণ প্রজন্মের মধ্যেও এ ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী হৃদরোগ ও স্ট্রোক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং বাংলাদেশেও অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগ একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। বক্তারা আরও বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতিতে তেল-মসলা, লবণ এবং গরু ও খাসির মাংসসহ উচ্চ চর্বিযুক্ত খাবারের ব্যবহার তুলনামূলকভাবে বেশি। অতিরিক্ত চর্বি ও লবণযুক্ত খাবার নিয়মিত গ্রহণের ফলে রক্তে কোলেস্টেরল বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা তৈরি হতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার জন্য পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। র্যালিতে অংশগ্রহণকারীরা হৃদরোগ প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন ও হৃদযন্ত্রের যত্ন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত পথচারী ও সাধারণ মানুষের মধ্যে হৃদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২৬।

