মতলব দক্ষিণে উন্নয়ন মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। -ইল্শেপাড়

মাহফুজ মল্লিক

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার ও চাঁদপুর জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, মতলব পৌরসভার প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. তানভীর হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম দিলীপ চৌধুরী, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

আলোচনা শেষে মতলবের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। সবশেষে ৩ দিনের উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে কার্যক্রম পর্যালোচনা করে উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস, প্রাণিসম্পদ অফিসকে যৌথভাবে প্রথম, মতলব পৌরসভা ও মতলব পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ জোনাল অফিসকে যৌথভাবে দ্বিতীয় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও উপজেলা প্রকৌশলী কার্যালয়কে যৌথভাবে তৃতীয় স্থান ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।