শাহ্রাস্তিতে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

শাহরাস্তি ব্যুরো
শাহ্রাস্তি উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকদের সাথে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের প্রচার এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জনসমূহ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে চাঁদপুর জেলা তথ্য অফিস।
শাহ্রাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সাংবাদিক নোমান হোসেন আখন্দের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ্রাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি হাবীবুর রহমান ভূঁইয়া, জাকির হোসাইন খান, সাংগাঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জামাল হোসেন, মহিউদ্দিন, হাসানুজ্জামান, রুহুল আমিনসহ জাতীয় স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময়কালে সরকারের উন্নয়ন কর্মকা- ও এসডিজি বাস্তবায়ন ভিশন ২০২১ লক্ষ্যমাত্রা অর্জন সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা প্রচার ও প্রসারের উপর গুরুত্বারোপ করা হয়।