অসুস্থ প্রবাসীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
শাহরাস্তি উপজেলার নিজমেহের এলাকার নূরে আলম প্রবাসে দীর্ঘদিন যাবৎ জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবারের আর্থিক অবস্থা সংকটের কারণে সুচিকিৎসা করাতে পারছেন না। তাই গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে অসুস্থ নূরে আলমের বোন জামাতার কাছে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা ৫০ হাজার টাকার চেক তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা সেলিম খান মনসুর আহমেদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিশু পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন পাটোয়ারী, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক মো. কামরুল ইসলাম দাদন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

০৯ ডিসেম্বর, ২০২১।