প্রেস বিজ্ঞপ্তি
আজ সোমবার চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারস্থ ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইক্রা মডেল একাডেমির ২০২০ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), বিশেষ অতিথি ডিডেকটিভ ব্রাঞ্চ চাঁদপুরের অফিসার ইনচার্জ মো. নুর হোসেন মামুন, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, কাউন্সিলর মো. আলমগীর গাজী, চাঁদপুর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানছুর আহমেদ, সংবর্ধিত অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ্। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
২য় পর্ব দুপুর ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডা. জে আর ওয়াদুদ টিপু, বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, অ্যাড. হুমায়ন কবির সুমন, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
অনুষ্ঠান পরিচালনায় থাকবেন বিদ্যালয়ের সভাপতি ফৌজিয়া আক্তার ও অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং সহযোগিতায় থাকবেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ ইক্রা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Post navigation
