আজ থেকে বাগাদী দরবারের ৬১তম মাহফিল শুরু

স্টাফ রিপোর্টার

আজ বৃহস্পতিবার থেকে বাগাদী দরবার শরিফের ২ দিনব্যাপী মহা ঐতিহাসিক ঈসালে সাওয়াব মাহফিল শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি সারা রাতব্যাপী মাহফিল শেষে শনিবার বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন মরহুম পীরের সুযোগ্য নাতি সাবেক অধ্যক্ষ আলহাজ মাও. একেএম নেয়ামত উল্যাহ খান (দা.বা.)। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম তাকরির পেশ করবেন। দু’দিনব্যাপী মাহফিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন পীরজাদা মো. মাহফুজ উল্যাহ খান ইউসূফী।