কেন্দ্রিয় যুবলীগের সাধারণ সম্পাদক
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই স্টাফ রিপোর্টার ও জাগো নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)।
সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
চাঁদপুর জেলা বিএনপি
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আইয়ের চাঁদপুরের প্রতিনিধি এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর ছোট ভাই ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ সব যুগ্ম আহ্বায়কবৃন্দ ও বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তারা যৌথ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইল্শেপাড় পরিবার
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইল্শেপাড় পরিবার।
এক শোক বার্তায় দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান এবং প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অ্যাড. জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি এক শোকবার্তায় বলেন, চাঁদপুরের সাংবাদিকদের সুনাম ও সম্মান প্রতিষ্ঠা করার জন্য ইকরাম চৌধুরী বহু শ্রম দিয়েছেন। সাংবাদিক জগতে উনার অবদান অনস্বীকার্য। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
টেলিভিশন সাংবাদিক ফোরাম, ২ দিনের কর্মসূচি
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ইকরাম চৌধুরীর অভাব পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে টেলিভিশন সাংবাদিক ফোরাম একজন অভিভাবককে হারালো। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবে পূরণ করা যাবে না।
এদিকে সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে: দুই দিনব্যাপী কালোব্যাজ ধারণ, রোববার বাদ যোহর পালবাজার সংলগ্ন চৌধুরী জামে মসজিদে মিলাদ ও দোয়া।
এসব কর্মসূচিতে সংগঠনের সব সম্মানিত সদস্যদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আই ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি এ কে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। ফোরামের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
তারা শোক বাণীতে বলেন, ইকরাম চৌধুরী ছিলেন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। যার হাত দিয়ে অনেক অজানা তথ্য উঠে আসতো গণমাধ্যমে। এছাড়া তিনি অনেক দক্ষ সাংবাদিক সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন। সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি চাঁদপুরেরও অনেক বড় ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হবার নয়।
ফরিদগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের কৃতী সন্তান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ও জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ইকরাম চৌধুরী আর নেই। গতকাল শনিবার ভোর ৪টায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নল্লিলাহি……রাজিউন)। তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলার বিশিষ্টজন, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
ইকরাম চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক সাংসদ ড. শামছুল হক ভূঁইয়া, সাবেক সাংসদ লায়ন হারুনুর রশীদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এমএ হান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, ইকরাম চৌধুরীর বাল্যবন্ধু ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, কলাবাগান বাজারের নির্বাহী পরিচালক ফরিদ আহম্মেদ রিপন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগ, উপজেলা বিএনপি, সমাজতান্ত্রিক দল (বাসদ), মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ দলীল লেখক সমিতি, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পরিবার, ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা, ফরিদগঞ্জ লেখক ফোরাম ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব, বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি ফরিদগঞ্জ শাখা, কালেরকন্ঠ শুভ সংঘ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ফরিদগঞ্জ নাট্য থিয়েটার ও সংগীত একাডেমীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফরিদগঞ্জ লেখক ফোরাম
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ফরিদগঞ্জ লেখক ফোরাম’র উপদেষ্টা ইকরাম চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। উনার মৃত্যুতে লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, লেখক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক শোক প্রকাশ করেছেন।
লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক বলেন, আমাদের খারাপ সময়ে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। তার মতো করে আর কেউ এমন ভূমিকা পালন করেনি। উনার মৃত্যুর সংবাদ শুনে সত্যি খুব খারাপ লাগছে। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কাছের একজন মানুষকে হারিয়ে ফেলবো। উনার শূন্যতা সত্যিই অপূরণীয়। আল্লাহ্ উনাকে জান্নাতবাসী করুক, আমিন।
মতলব উত্তর প্রেসক্লাব
মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মতলব উত্তর প্রেসক্লাব। মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
তাঁরা শোক বাণীতে বলেন, ইকরাম চৌধুরী ছিলেন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। যার হাত দিয়ে অনেক অজানা তথ্য উঠে আসত গণমাধ্যমে। এছাড়া তিনি অনেক দক্ষ সাংবাদিক সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন। সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবারের পাশাপাশি চাঁদপুরেরও অনেক বড় ক্ষতি হয়ে গেল যা সহজে পূরণ হবার নয়।
০৯ আগস্ট, ২০২০।
