করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও যুবলীগ নেতা মুন্না

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা মুক্ত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) তাঁর দ্বিতীয়বার করোনার স্যাম্পল টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে। একইসাথে কেন্দ্রিয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল মুন্নারও করোনা নেগেটিভ আসে। তাই তাঁরা এখন করোনামুক্ত।
গুপ্ত ঘাতক এই মহামারী থেকে মুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও যুবলীগ নেতা জাফর ইকবাল মুন্না।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ৬ ডিসেম্বর রাতে। এরপর থেকে তিনি তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন। এর পরদিন ৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল মুন্নারও করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনিও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে গতকাল করোনা মুক্ত হন।
২১ ডিসেম্বর, ২০২০।