মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন।
তিনি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিষয়ে বলেন, ২০০৮ সালের পর আজ পর্যন্ত এই ইউনিয়নে যত উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর এতো উন্নয়ন হয়নি। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। সব বাঁশের সাকোর পরিবর্তে পুল-ব্রিজ-কালভার্ট করা করা হয়েছে। সবগুলো বড় রাস্তা পাকাকরণ এবং বেশিরভাগ পরিবারের মাঝে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আগামি বছরের মধ্যে প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে। বড় বড় উন্নয়ন কাজগুলো সমাপ্ত করা হবে। সরকারের এই উন্নয়ন কার্যক্রম ধরে রাখতে হলে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমকে আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। মেজর রফিক নির্বাচিত হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হবে। দেশ ও জাতি উন্নয়ন কাজ অব্যহৃত থাকবে।
বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী মো. মাইনুদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছিমা বেগম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইয়াছমিন, সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাছলিমা আক্তারের নাম ঘোষণা করে কার্যকরি কমিটি ঘোষণা করেন এবং আগামি এক সপ্তাহের মধ্যে ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হেলাল, আলহাজ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, অর্থ সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মো. শাহজামাল, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. ওলিউল্যাহ্।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান ফিরোজ আলম হীরার সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব মেম্বার, ইউপি মেম্বার রনজিৎ চৌধুরী, আনিছুর রহমান, নারী সদস্য নাজমা বেগমসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় মহিলা আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
