চাঁদপুর জেলা মহিলা আ.লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।
জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিল্টন, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আফরোজা খাতুন মেরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মৃদুলা সাহা, সদর উপজেলা সভাপতি শাহিদা বেগম, হাইমচরের লায়লা আনজুমান, মতলবে উত্তরের পারভীন শরীফ, সাহিনা আক্তার, মতলব দক্ষিণের আসমা আক্তার আঁখি, ফরিদগঞ্জের নামুন নাহার অনি, ফেরদৌস আক্তার, কচুয়ার তাসলিমা চৌধুরী, সালমা শহীদ, শাহরাস্তির জাহানার ইমাম।
এসময় উপস্থিত ছিলেন আয়শা রহমান মিলি, মনোয়ারা হারুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, কাউন্সিলর খালেদা বেগম, শিপ্রা দাস, নুরজাহান বেগম কুমকুমসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা।

২৪ মার্চ, ২০২২।