চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি

 

আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব কাজী জুয়েল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত হযরত আলী ঢালীকে আহ্বায়ক এবং কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদহ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, মাসুদুর রহমান মাঝি, কামরুজ্জামান হাসনাত, খোকন মিজি, শামছুল আলম সূর্য, ইউসুফ আলী, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদসহ করে ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কাদির ভূঁইয়া।
কমিটি ঘোষণা হওয়ার পর গতকাল মঙ্গলবার বাদ মাগরিব জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা মিষ্টিমুখ করেন।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।