স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর বিএনপির আয়োজনে পৌরসভা নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিপণীবাগ পার্টি হাউজে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আ. কাদির বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বেপারী, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মজুমদার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি। আগে ভোট রাতে চুরি হতো আর এবার দিনে দুপুরে প্রকাশ্য দিবালকে ভোট ডাকাতি হয়েছে। আমাদের নেতাকর্মীদের রক্ত ঝড়িয়ে তারা ভোট ডাকাতি করেছে। এ সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু হবে এটা আবারও প্রমাণ করলো এ সরকার।
বক্তারা আরো বলেন, বিজয় বিএনপির প্রার্থীদেরই হয়েছে। জনগণ এ ভোট ডাকাতির নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তারা বিএনপির সাথে ভোটের লড়াইয়ে টিকবে না তাই তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। আমাদের দলের মধ্যে কিছু নিমকহারাম রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। দলের ঢেলে সাজানোর সময় এসেছে। এ সরকারের বিদায় ঘণ্টা বাজার সময় খুব সন্নিকটে। তাই আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে।
১৫ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর বিএনপির নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা
