চাঁদপুর সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। রোববার (২৫ জুন) সকাল সোয়া ১০টায় ঢাকাস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান।
উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খানের মৃত্যুতে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান ও কলেজের শিক্ষক এবং কর্মচারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মহান রাব্বুল আলআমিনের কাছে তাঁর জান্নাত কামনা বরেন। চাঁদপুর সরকারি মহিলা কলেজ পরিবার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য, প্রফেসর আবুল খায়ের খান ১৯৬৪ সালের ৩০ অক্টোবর নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিনাইরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর দু’টি ছেলে রয়েছে। তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) এর মাধ্যমে ১৯৯৩ সালের ১৮ নভেম্বর সরকারি চাকরিতে যোগদান করেন। ২০১৯ সালের ২৬ জুন থেকে মৃত্যু পর্যন্ত চাঁদপুর সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন।
চাঁসক শিক্ষক পরিষদের শোক : উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খানের মৃত্যুতে এক শোকবার্তায় চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে। তারা বলেন, মহান আল্লাহ তায়া’লা তাঁকে জান্নাতবাসী করুন। চাঁদপুর সরকারি কলেজ পরিবার, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

২৬ জুন, ২০২৩।