হেফজতে ইসলামের ব্যানারে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে হেফাজত বিরোধী অবস্থান ও মহামারি করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। গত (৯ এপ্রিল) শুক্রবার দুপুরে শহরের শপথ চত্বর এলাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কে এম মাসুদ, মো. শাহ আলম খান, মিজানুর রহমান লিটন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান গাজী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ঈমান গাজী, মো. কিরন ভূঁইয়া, জুয়েল কান্তি নন্দু, তাপস পাল, মুন্না সাহা, মো. খলিলুর রহমান, জাকারিয়া গাজী, মো. মাইনউদ্দিন আরিফ সুমন, মো. শাকিল খান, মো. রুবেল, মো. জসিমসহ অন্যরা।
১২ এপ্রিল, ২০২১।

