চাঁদপুরে কোরআন খতম, মিলাদ ও দোয়া

শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায়

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর কদমতলা এলাকায় শিক্ষামন্ত্রীর বাসভবনে এই কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাও. মাহবুবুর রহমান।
দোয়া ও মোনাজাতের আগে কোরআন খতম করেন বেগম মসজিদের হেফজখানার ৩০জন শিশু হাফেজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝী, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গনি গাজী, মাইনুল হায়দার চৌধুরী, ফারুক পাটওয়ারী, আজিজ উল্যা তুহিন, অ্যাড. সাইফুদ্দিন বাবু, অ্যাড. হেলাল হোসাইন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, যুগ্ম-আহবায়ক শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।