সরকারের সুর আস্তে আস্তে পাল্টাচ্ছে
………শেখ ফরিদ আহমেদ মানিক
স্টাফ রিপোর্টার
৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন অন্যায়ভাবে বন্দি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে অনশন করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ১টা পর্যন্ত চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন কর্মসূচী পালন করে।
দুপুর ১টা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমকে পানি পান করিয়ে অনশন ভাঙ্গেন। পরে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকারের সুর আস্তে আস্তে পাল্টাচ্ছে। কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে সভাপতি হবে- এগুলো দেখার আমাদের সময় নেই। প্রতিটি এলাকায় আন্দোলন গড়ে তুলতে হবে। আগামি ১৮ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ। যে কোন সময় আন্দোলনের ডাক আসতে পারে, তাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সেলিমুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, উপদেষ্টা ও বিএনপি নেতা মোশারফ হোসেন, উপদেষ্টা ও বিএনপি নেতা এম এ হান্নান, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান, শরীফ মো. ইউনুস, আব্দুস শুককুর পাটওয়ারী, ফজলুল হক হান্নান সরকার, হুমায়ন কবির প্রধান, মোল্লা মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের সভাপতি শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলেমান ঢালী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী।
বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দেও মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক দীপু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আমিন স্বপন, মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, শাহরাস্তি উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান, কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানিয়া, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এমদাদ হোসেন শিপন, শাহরাস্তি উপজেলা যুবদল নেতা কাইয়ুম রিপন, মতলব উপজেলা যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, শাহরাস্তি উপজেলা পৌর যুবদল নেতা আবুল কাশেম, হাইমচর উপজেলা চরবৈরভ নেতা জিতু, শাহরাস্তি ইউনিয়ন বিএনপি নেতা মানিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা ইউনিয়ন নেতা আব্বাস গাজী, শাহরাস্তি উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ হোসেন মিয়াজী, মতলব উপজেলা পৌর বিএনপির সভাপতি সোহেব আহমেদ সরকার, ফরিদগঞ্জ উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।
১৫ অক্টোবর, ২০২৩।
