স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে মঙ্গলবার (৯ মার্চ) রাতে শহরের মাদ্রাসা রোড এলাকা থেকে মাদক
মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারের পর আসামিকে চাঁদপুর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
আবুল হোসেন শহরের উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোড এলাকার মো. শাহজাহান হাওলাদারের ছেলে। সে ২০১৮ সালের মাদক মামলা জিআর-৩৬১/১৮ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি। আদালত তাকে সাজা প্রদানকালে সে অনুপস্থিত ছিল বলে আদালত সূত্রে জানা যায়। মামলার রায়ের পর থেকে আসামি আবুল হোসেন দেশের বিভিন্নস্থানে পালিয়ে বেড়ায়।
সে মঙ্গলবার তার পরিবারের সাথে দেখা করতে আসলে পুলিশ দীর্ঘ দিন চেষ্টার পর গত মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে পেরেছে।
এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রাশেদুজ্জামান। তাকে সহযোগিতা করেন সহকারী উপ-পরিদর্শক মো. আবু হানিফসহ মোবাইল পার্টির পুলিশ সদস্যরা।
১১ মার্চ, ২০২১।
