স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে, চাঁদপুরের উদ্যোগে বড় স্টশন ও কোর্ট স্টেশন এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের কালিবাড়ি কোর্ট স্টেশন এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমান, রেলওয়ে স্টশন মাস্টার শোয়েবুল সিকদার, রেলওয়ে শ্রমিক লীগের সহ-সভাপতি মো. তোফাজ্জল, কোর্ট স্টেশনের বুকিং সহকারী মো. আবু কাউছার, খোরশেদ হাওলাদার, ছাত্রনেতা ওহিদুর রহমান প্রান্তসহ আরো অনেকে।
২২ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে রেলওয়ের উদ্যোগে বৃক্ষরোপণ
