চাঁদপুরে ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার
‘সাদা ছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন চাঁদপুর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর যৌথ আয়োজনে বিশ^ সাদাছড়ি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার মো. মনিরুল ইসলাম মজুমদার, পুলিশ পরিদর্শক মো. সানজিদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মো. মেহেদী হাসানসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মচারীবৃন্দ ও দৃষ্টি প্রতিবন্ধীরা।
আলোচনা অনুষ্ঠান শেষে ১১জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়।
১৮ অক্টোবর, ২০২০।