মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহীদুল হক মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিব কিশোর বনিক।
এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সহ-সংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ পরিবার পরিকল্পনা বিভাগের সুপারভাইজার ও মাঠ কর্মীবৃন্দ।
এ্যাডভোকেসী সভায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৪-৯ নভেম্বর (প্রথম ধাপ ৫ থেকে ১২ বছর প্রাথমিক পর্যায়) ১৬-২৩ নভেম্বর (২য় ধাপ ১২-১৬ বছর মাধ্যমিক পর্যায়) উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
