স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের মিস্টান্ন ও দধি ব্যবসায়ী নারায়ন ঘোষ হত্যা মামলার মামলা প্রধান আসামি সিলেট শহর থেকে রাজু শীল (৩০) কে আটক করছে বলে জানা গেছে।
চাঁদপুর জেলা পুলিশের কয়েকটি টিম চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালন করেছে। চাঁদপুর মডেল থানার অপারেশন ও ইন্টিলিজেন্ট ইন্সপেক্টর এনামুল হক চৌধুরী নারায়ন ঘোষ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। তারই নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম অভিযানে নামে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের সার্বিক সহযোগিতায় টিমগুলো নারায়ন ঘোষ হত্যা মামলার রহস্য উদঘাটনও ঘাতককে আটকে মরিয়া হয়ে মাঠে নামে। বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘাতক রাজু শীলের অবস্থান নিশ্চিত করে। পরে সিলেটে অভিযান চালিয়ে সিলেট শহর থেকে নারায়ন ঘোষের হত্যাকারী রাজিব শীল রাজুকে আটক করেছে বলে একাধিক সূত্র থেকে জান গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিলেট শহর থেকে রাজুকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর সকালে শহরের বিপণীবাগ বাজারের পৌর মার্কেটের পাশে পাবলিক টয়লেটের পরিত্যক্ত স্থানে বস্তাবন্দি করে মিষ্টান্ন ও দধি ব্যবসায়ী নিহত নারায়ণ ঘোষকে হত্যা করে ফেলে রাখা এই রাজু শীল। নিহতের ছোট ছেলে রাজীব ঘোষ (রাজু) বাদী হয়ে টিপটপ সেলুন কর্মচারী রাজুকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-৩০, তাং ১৬/৯/২০২১। এ মামলায় অজ্ঞাতনামা কয়েকজনের নাম রয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নারায়ণ ঘোষ হত্যার মূলহোতা রাজু আটক
