চাঁদপুরে ফেসবুকে অপপ্রচারের দায়ে আটক ৩ ও উদ্ধার ৩
স্টাফ রিপোর্টার
পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব চাঁদপুরের ফেসবুকে ছড়িয়ে পড়ে। আর এসব খবর সোস্যাল মিডিয়াল ভাইরাল করে মানুষকে উত্তেজিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে একটি চক্র। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ফেসবুকে অপপ্রচার ও মারধের অপরাধে ৩ জনকে আটক করে।
আটকরা হলেন- ইসলামপুর গাছতলা এলাকার সেলিম গাজীর ছেলে সাজ্জাদ গাজী, ফরিদগঞ্জ কাসারা এলাকার আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে সায়েম ভূঁইয়া, বাঘড়া বাজার এলাকার মোখলেস হাওলাদারের ছেলে আবু খালেক রতন।
এছাড়া ঢাকা তালিমুল কোরআন হাসানিয়া কওমি মাদ্রাসার ছাত্র আল-আমিন (৮৭) ও দক্ষিণ রঘুনাথপুর এলাকার শাখাওয়াত হোসেন (১৭) নামের এক মানসিক রোগীকে উদ্ধার করা হয়। গত শুক্রবার দুপুরে চাঁদপুর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে থানার ওসি মো. নাসিম উদ্দিন এসব তথ্য জানান।
ওসি জানান, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার অপরাধে ৩ জনকে আটক ও ২ জনকে মানসিক রোগী ও এক মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তিনি এসব অপপ্রচারে কান না দেয়ার জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, পরিদর্শক (অপারেশন্স) আব্দুর রবসহ অন্যান্য কর্মকর্তারা।
১৪ জুলাই, ২০১৯।
