বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাট্যোৎসবের ৬ষ্ঠ দিনে

ইন্টারনেটের কারণে আমরা সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছি
……. মো. রোকনুজ্জামান রোকন



স্টাফ রিপোর্টার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ দিবস উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা কর্তৃক আয়োজিত আন্তঃ জেলা নাট্যোৎসবের ৬ষ্ঠ দিন অতিবাহিত হয়েছে। গতকাল বুধবার সন্ধায় জেলা শিল্পকলা মিলনায়তনে নাটকপূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক অনুপমার এবং দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা সংস্কৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছি। যার কারণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট। সুন্দর একটি নাটক সমাজ পরিবর্তনে ভাল ভূমিকা রাখে। তাই আমাদেরকে সমাজ পরিবর্তনে সকলকে কাজ করতে হবে।
বর্ণচোরা নাটগোষ্ঠির সিনিয়র সদস্য মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের চেয়ারম্যান মো. ওমর ফারুক, বর্ণচোরা নাটগোষ্ঠির কর্মকর্তা এমআই মমিন খান। সন্ধ্যায় নাট্যোৎসবের ৬ষ্ঠ দিনে নাটক মঞ্চায়ন করেন ঢাকা বাতিঘর নাট্যদলের নাটক ঊর্ণাজাল।