নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারীর বাবা সমাজসেবক মরহুম কামাল উদ্দিন বেপারীর কুলখানি শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর মরহুমের বাড়িতে অনুষ্ঠিত হয়। কুলখানি ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির মরহুমের কবর জিয়ারত করেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক অসুস্থ বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান মন্টু বেপারীকে দেখতে যান এবং তার খোঁজ-খবর নেন।
কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ সফিকউজ্জামান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, সদস্য কামরুল ইসলাম জগলু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন সাগর, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সৈয়দ হোসেন গাজী, হাসান আল রিয়াদ, যুবনেতা জুয়েল দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফ তপদার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, বিএনপি নেতা আমিনুল ইসলাম লাভলু, যুবদলের সভাপতি আকতার হোসেন বকাউল, সিনিয়র সহ-সভাপতি হারুন খান, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন মিজিসহ সামাজিক, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর কামাল উদ্দিন বেপারী মৃত্যুবরণ করেন।
২২ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বিষ্ণুপুরে মরহুম কামাল বেপারীর কুলখানি অনুষ্ঠিত
