ব্লাড ক্যান্সারে আক্রান্ত মতলব স্কুলের ছাত্র নাহিদ বাঁচতে চায়

 

মাহফুজ মল্লিক
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’। মানুষের বিপদের সময় যিনি পাশে থাকেন অথবা এগিয়ে আসেন তিনিই হলেন প্রকৃত মানুষ। মহান আল্লাহ তায়ালাও তাকেই ভালবাসেন।
নাহিদ ওরফে রিফাত। বয়স মাত্র ১৬ বছর। মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ৮/১০টি ছেলের মত সেও হেসে-খেলে আনন্দ উৎসবে লেখাপড়া করতো। হঠাৎ করে নাহিদের দেহে দেখা দেয় ভয়ানক রোগ- ব্লাড ক্যান্সার।
মতলব পৌরসভার শীলমুন্দী এলাকার কামাল বেপারীর দ্বিতীয় ছেলে সে। বাবা এলাকার ছোট-খাট চা বিক্রেতা। হতদরিদ্র পরিবারের ঘরে এত বড় কঠিন রোগে আক্রান্ত নাহিদ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার ইউনিটের ৩১৯নং ওয়ার্ডের ২৪নং বেডে ভর্তি হয়ে চিকিৎসাধীন। বিগত ২ বছর যাবৎ নাহিদের চিকিৎসা খরচ চালাতে গিয়ে ঘর-ভিটি ছাড়া সবকিছু বিক্রি করে এখন নিঃস্বপ্রায়। তাকে সুস্থ করতে হলে চিকিৎসা বাবদ প্রায় ১৪ লাখ টাকা লাগবে বলে চিকিৎসক তার পরিবারকে জানিয়ে দিয়েছেন।
এমতাবস্থায় নাহিদ রিফাতকে বাঁচাতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। সহযোগিতার জন্য এ নম্বরটিতে ০১৮১৯৬৪৫৮১২ (বিকাশ) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন নাহিদের পরিবারের সদস্যরা।
২৫ জানুয়ারি, ২০২১।