হাজীগঞ্জে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় ইঞ্জি. মমিনুল হক

হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র আলহাজ আবদুল মান্নান খান বাচ্চুর বিজয়ের লক্ষ্যে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক। রোববার (২৪ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি হাজীগঞ্জ বাজার এলাকাসহ পৌরসভাধীন ৫ ও ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় তিনি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, পথচারী এবং ৫ ও ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন। এরপর পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জি. মমিনুল হক।
গণসংযোগ ও প্রচারণায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিলন, জুলহাস চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য বিল্লাল পাটওয়ারী উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন তরুণ, জুলহাস মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর যুবনেতা খোরশেদ আলম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, উপজেলা ছাত্রনেতা এসএম ফয়সাল হোসাইন, জুয়েল রানা তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫ জানুয়ারি, ২০২১।