মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (স.) এঁর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনছার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোরশেদ আলম সিরাজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. শিফাত উল্লাহ মজুমদার, মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ডালিম চৌধুরী, মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার ইমাম কাম অডিটর হাফেজ জসিম উদ্দিন, মুজাহিদ কমিটি মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম প্রধান প্রমুখ।
২৯ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে ইসলামী আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
Post navigation
