মতলব দক্ষিণে উপার্জনহীন ব্যক্তিদের মাঝে চাল বিতরণ


কামাল হোসেন
চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মতলব পৌরসভার ৪৭জন কর্মহীন, উপার্জনহীন ব্যক্তিদের মাঝে চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফাসহ কর্মকর্তাবৃন্দ।