মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আবু সাইদ, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
এছাড়া উপস্থিত ছিলেন ঐ দপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জেলেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
১১ সেপ্টেম্বর, ২০২২।
