মতলব দক্ষিণ ব্যুরো
মতলব প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি। গতকাল বুধবার সন্ধ্যায় চান্দ্রা শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির প্রকল্প পরিচালক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী মো. জসিম উদ্দিন শেখের পক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন মতলব সমিতির ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন। এ সময় মতলব প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব প্রেসক্লাবে চান্দ্রা সমিতির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
Post navigation
