মতলবে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতৃবৃন্দ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার (২ মে) মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের কৃষক শরিফ বকাউলের ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি অনিক পাটোয়ারীর নেতৃত্বে নেতাকর্মীরা।
ধান কাটা কাজে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. অর্নব, ছাত্রলীগ নেতা আরিফ, আল আমিন বকাউল, রাফসান, মামুন, পৌর ছাত্রলীগ নেতা মো. জহির অংশ নেন।

০৪ মে, ২০২০।