মতলবের বোয়ালিয়ায় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া ‘ইয়ং ম্যান্স ক্লাব’ নামের স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। খেলাটি উদ্বোধন করেন মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পিন্টু সাহা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলমগীর হোসেন বকাউল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান, সাধারণ সম্পাদক সিরাজ প্রধান, বিশিষ্ট সমাজসেবক মো. আল মাহমুদ, ইঞ্জি. মো. জুয়েল ছৈয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ং ম্যানস ক্লাবের সভাপতি মো. ইমরান হোসেন মামুন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. মাসুদ রানা। আয়োজকরা বলেন, মাদকের বিরুদ্ধে ক্রিকেট খেলার জনপ্রিয়তাকে কাজে লাগানোর লক্ষ্যেই ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে পাঁচটি দল অংশ নিচ্ছে।
০৮ মার্চ, ২০২১।