অসহায় শিক্ষার্থীদের পাশে সবার দাঁড়ানো উচিত
…………জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
সজীব খান
কুমিল্লা মেডিকেল কলেজে পড়ুয়া বাবুরহাটের সুকন্যা রানী রায়কে চাঁদপুর শহরের বাবুরহাটের স্মৃতি ট্রেডার্সের স্বত্বাধিকারী ও সাংস্কৃতিক কর্মী আলহাজ মো. মাইনুল ইসলাম মমিন আর্থিক
সহায়তা প্রদান করেছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সুকন্যার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ব্যবসায়ী মাইনুল ইসলাম মনিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার মত সবাই যদি এভাবে এগিয়ে আসলে, আমাদের দেশের মেধাবীরা ঝড়ে পড়তো না। আপনার যে মন-মানসিকতা, তা যদি আমাদের সমাজের অন্য ১০ জনের থাকতে, তাহলে আমাদের সমাজ আরও পরিবর্তন হত। আমাদের সমাজে আপনার চেয়ে আরও শতগুণ বেশি আয় করার লোক আছে। তাদের অনেকের কিন্তু এ ধরনের মন-মানুসিকতা নেই। আপনার থেকে সবার শিক্ষা নেওয়া প্রয়োজন।
তিনি শিক্ষার্থীর উদ্দেশে বলেন, তুমি তোমার লেখাপড়া চালিয়ে যাও। কোন প্রকার সমস্যা হবে না, সবাই তোমার পাশে আছে। আর্থিকভাবে যারা কষ্ট করে তখন ঐ সন্তানদের নিজের পায়ে দাঁড়ানো বা কিছু করার সম্ভব হয়। এ সহযোগিতা থেকে কিভাবে মানুষের জন্য কাজ করা যায়, সে শিক্ষা নিতে হবে। তুমি যখন ডাক্তার হবে, তখন অসহায় মানুষদের স্বল্পখরচে চিকিৎসা সেবা দিতে হবে, অতীতকে মনে রাখতে হবে। তোমাদের কাছে বিভিন্ন কোম্পানীর ঔষুধ আসবে, তা অসহায় গরিবদের মাঝে বিতরণ করবে। মানুষের কল্যাণে কাজ করতে পারলেই তোমার শিক্ষার যথার্থ হবে। আমিও চাই আমার ছেলে-মেয়েকে এভাবে বড় করতে চাই, তারাও যেন সমাজের অসহায়দের পাশে থাকে।
০৭ সেপ্টেম্বর, ২০২১।
