ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জে মোবাইল ফোনের মেমোরী কার্ড চুরি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে ফয়সাল হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
জানা যায়, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামের মুসলিম গাজীর ছেলে ফয়সাল হোসেনের সাথে পাশর্^বর্তী বাড়ির আবুল কালামের ছেলে রাসেল হোসেন (২৪) এর সাথে সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনের মেমোরী কার্ড চুরি নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাসেল ফয়সালকে কিল-ঘুষি মারে। এতে ফয়সাল অচেতন হয়ে পড়লে লোকজন তাকে উদ্ধার করে। পরে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহআলম কিশোর নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেন। ঘাতক পলাতক রয়েছে বলে তারা জানান।
- Home
- প্রথম পাতা
- মেমোরী কার্ড চুরি : ফরিদগঞ্জে কিশোর নিহত
