যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদানের চেক ও সনদ বিতরণ

যুব সমাজকে স্বাবলম্বী হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই
…….জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্বে যুব সমাজের জন্য কাজ করছেন। আমরা জানি না আমাদের যুব সমাজের কার কি ভবিষ্যৎ রয়েছে। এজন্য অলস সময় নষ্ট না করে যুব সমাজ প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করতে হবে।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টায় যুব উন্নয়নের প্রশিক্ষণ হলরুমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব তহবিল থেকে ২০২১-২২ অর্থ বছর ১২টি যুব সংগঠনের অনুদানের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বার-বার চেষ্টা করে সফল হতে হবে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে হবে, পোল্ট্রি, হেচারী, ইলেকট্রিক, কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে। শূন্য থেকে শুরু করে অনেকেই স্বাবলম্বী হয়েছে, রাতারাতি বড় লোক হওয়ার ম্বপ্ন দেখা থেকে বিরত থাকতে হবে। দক্ষ প্রশিক্ষণ নিয়ে কর্ম শুরু করলে সবার জীবনের সফলতা আসবে। যে কোন কাজের শুরু থেকে পরিশ্রম করতে হবে। যুবক বয়সে অলস সময় কাটানোর মাসুল সবাইকে দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাধ্য বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে পরিণত করতে ঘোষণা দিয়েছেন। সেজন্য যুব সমাজকে যুব প্রশিক্ষণ নিয়ে নিজ কর্মের মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তন করতে হবে। প্রযুক্তির উপর প্রশিক্ষণ নিতে হবে, প্রযুক্তির উপর আমাদের এখন নির্ভর হতে হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের হাতে এখন দেশ চলে যাচ্ছেন। বর্তমান সময়ে অনেকেই অনলাইনে ব্যবসা করছে, অনলাইনে ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। এজন্য যুব সমাজকে প্রশিক্ষণের বিকল্প নেই। যে কোন বিষয়ে ভালভাবে প্রশিক্ষণ নিতে হবে, এক স্থানে না থেকে নিজেকে স্বাবলম্বী করতে বিভিন্ন স্থানে ছুটতে হবে। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিলে বিভিন্ন সংস্থা থেকে ঋণের সুযোগ রয়েছে। সঠিক স্থানে থেকে বুঝে-শুনে এগুতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুব সমাজকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন হবে। সরকার সবার কল্যাণ চাচ্ছে, দেশকে এগিয়ে নিতে সার্বক্ষণিকভাবে কাজ করছে। এজন্য সবাইকে সরকারের সাথে থাকতে হবে। অর্থনৈতিক পরিবর্তনের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
যুব উন্নয়নের উপ-পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে এবং আহসান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুব উন্নয়নের ডেপুটি কো-অর্ডিনেটর কফিল উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, বিভিন্ন সংগঠনের সভাপতি ও রাজনীতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। পরে অনুদানের চেক অতিথিরা বিতরণ করেন।

২৮ জুলাই, ২০২২।