শাহরাস্তি বিয়াম ল্যবরেটরী স্কুলের ফ্রেন্ডস ডে উৎসব

নোমান হোসেন আখন্দ
নতুনের বার্তা আর পুরো বছরের লেখাপড়ার সাফল্যের স্বীকৃতির সনদ নিয়ে এক অপরের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যে দিয়ে শাহরাস্তির ঐতিহ্য লালন করা প্রতিষ্ঠান বিয়াম ল্যবরেটরী স্কুলের বার্ষিক ফ্রেন্ডস ডে উৎসব অত্যন্ত জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠ চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ উৎসবের সাথে নতুন মাত্রা হিসেবে যোগ হয় বিদ্যালয়ের নিজস্ব আয়োজনে পিঠা উৎসবের। বিদ্যালয় ও মাঠের চারপাশ সাজে সাজ নতুনরুপে বাড়তি আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিলেন বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা, শাহরাস্তির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান খাগড়াছড়ি জেলার এডিসি মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মারুফ। কিন্তু কর্মব্যস্ততার কারণে তার অনুপস্থিতি অনুষ্ঠানের প্রাণচাঞ্চ্যল্য ছিল স্তিমিত।
দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিরিন আক্তার। এরপর শিক্ষার্থীদের হাতে সাফল্যের সনদ তুলে দেন অতিথিবৃন্দ। কৃতিত্বের সনদ হাতে পেয়ে শিক্ষার্থীরা প্রত্যেকে মঞ্চে শিক্ষক ও তাদের বাবা-মাকে সালাম করে। শিক্ষার্থীরা এ উৎসবটিকে স্মৃতির দেয়ালে আবদ্ধ রাখতে গান, কবিতা, নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানস্থলকে বিকশিত করেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম প্রধানীয়ার সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষক ইমাম হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উন্মে হাবিবা মীরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যা চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোজাম্মেল হক পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।