শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে ৩ ডাকাত সদস্যকে অস্ত্র ও গাড়িসহ আটক করে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ৩টায় শাহরাস্তি উপজেলার ওয়ারুক রেলক্রসিং এলাকায় পুলিশ এ অভিযান চালায়।
আটক ডাকাত দলের সদস্যরা হলেন- চাঁদপুর সদর থানার রহমতপুর কলোনী আবু খানের ভাড়াটিয়া মৃত বাচ্চুর ছেলে মো. নাজমুল (২১), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলা মুসলিম নগর গ্রামের মোল্লা গার্মেন্টস সংলগ্ন জহিরের বাড়ির ভাড়াটিয়া বাড়ির মৃত ফজলুল করিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন ফারুক (৪৩) ও চাঁদপুর সদর উপজেলার জিটি রোড চেয়ারম্যানঘাট ১৫নং ওয়ার্ড মৃত দুলাল মাঝির ছেলে আব্দুর রহমান মাঝি (৪৭)।
শাহরাস্তি থানা পুলিশ জানান, এসআই আবু তাহের গোপন সংবাদে ওই এলাকা উপস্থিত হলে ৪/৫ জন ডাকাত তাদের গাড়ি হতে লাফিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশের শক্ত অভিযানে ডাকাত দলের ৩ সদস্যকে পিকআপ গাড়ি, ২টি চাকু, ১টি তালা ভাঙার কাটার, টর্চ লাইট, হেক্সো ব্লেড, কয়েকটি শর্ট পেন্ট ও মুখোশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে প্রতিয়মান তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ইতোপূর্বে এদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও চাঁদপুর সদরে একাধিক মামলা রয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. শহীদ হোসেন জানান আটকদের ব্যাপারে একটি নিয়মিত মামলা (নং- ১৩, তাং ১৬/০৬/২০২৩ইং) দায়ের করা হয়।
১৮ জুন, ২০২৩।
