সদর উপজেলা আ.লীগের শোক


চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আইয়ুব মিজি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৩ জানুয়ারি সকাল ৮টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।
আইয়ুব মিজির অকাল মৃত্যুতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।