হাজীগঞ্জে সহস্রাধিক কর্মহীনকে খাদ্যসামগ্রী দিলেন হায়দার পারভেজ সুজন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সহস্রাধিক কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর যুবলীগের আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন। করোনা ভাইরাসের সময় সেলফ কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন, অসহায়, অস্বচ্ছল ও নিম্নবিত্ত লোকজনের মাঝে ব্যক্তিগতভাবে তিনি উপহার (খাদ্য) সামগ্রী (চাল, ডাল, আলু, ছোলা বুট, মশুর ডাল ও সাবান) এবং নগদ লক্ষাধিক টাকা বিতরণ করেন।
এর আগে হায়দার পারভেজ সুজন পৌরসভার ১২ ওয়ার্ডের যুবলীগ নেতৃবৃন্দের (সভাপতি ও সাধারণ সম্পাদক) মাধ্যমে ওয়ার্ডভিত্তিক কর্মহীন, অসহায় ও অস্বচ্ছল এবং নিম্নবিত্ত পরিবারের তালিকা করেন। এরপর তালিকা অনুযায়ী তিনি ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দের হাতে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন। এছাড়া পৌরসভার ১২ ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে তিন শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্য সামগ্রী বিতরণকালে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পৌর যুবলীগের সদস্য মেহেদী আল জাবের, শরীফুল ইসলাম, লিটন তালুকদার, মোস্তাফিজুর রহমান সুজন, আরিফুল ইসলাম, সোহেল রানা, হাছান গাজী, মঞ্জুরুল ইসলাম, শাহআলম, জসিম তফাদার, রাজিব, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম, ইব্রাহিম ও রিয়াদ বলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৮ এপ্রিল, ২০২০ খ্রি.।