প্রেস বিজ্ঞপ্তি
গত সোমবার বিকাল ৪টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামি ৩১ মার্চ চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐ সভায় জেলা বিএনপির সম্মেলন ২০২২ উপলক্ষে অ্যাড. সামছল ইসলাম মন্টুকে প্রধান নির্বাচন কমিশনার এবং অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপনকে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগ্রহীদের নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
২৪ মার্চ, ২০২২।
