ইল্শেপাড় সম্পাদক মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত

মতলব প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে



স্টাফ রিপোর্টার
মতলব প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক এবং মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান। গত শুক্রবার বিকেলে তিনি মতলব প্রেসক্লাব কার্যালয়ে এসে ক্লাবের নবগঠিত ২০২০ সালের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম এএইচএম গিয়াস উদ্দিনের জানাজায় যোগদান শেষে মো. মিজানুর রহমান প্রেসক্লাবে আসলে তাঁকে অভ্যর্থনা জানান মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক এবং মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান তাঁর বক্তব্যে মতলব প্রেসক্লাব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যে কোন পেশায়ই ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলে অশুভ শক্তি তাদের পেশাগত কাজে কোন ক্ষতি করতে পারবে না। এছাড়া সমাজ ও রাষ্ট্রের নানা কল্যাণকর কাজে সাংবাদিকদের কাজ করতে উৎসাহ দেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন ও সাংবাদিক গোলাম হায়দার মোল্লা।
উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. আকতার হোসেন, ভোরের ডাক প্রতিনিধি নিমাই চন্দ্র ঘোষ, দৈনিক ইল্শেপাড়ের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, দৈনিক মতলবের আলো প্রতিনিধি আব্দুল মান্নান খান, সাপ্তাহিক অপরাধ চক্র প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক সুদীপ্ত চাঁদপুর প্রতিনিধি মুদাচ্ছের হোসেন, সাংবাদিক শিব শংকর দাস, দৈনিক আলোকিত চাঁদপুরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম প্রমুখ।