২০তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ায় বক্তারা

স্টাফ রিপোর্টার
সাবেক গণপরিষদ সদস্য, চাঁদপুর পৌরসভার দু’বারের সফল চেয়ারম্যান ও চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় মরহুম আবদুল করিম পাটোয়ারীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাদ আছর শহরের তালতলা আব্দুল করিম পাটওয়ারীর সড়কের পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহম্মেদ।
বক্তারা বলেন, রাজনীতির অঙ্গনে মরহুম আব্দুল করিম পাটওয়ারী একজন দৃষ্টান্ত মানুষ ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার মত সুযোগ্য লোক আর আসবে কিনা জানি না। বর্তমানে আমরা যারা রাজনীতি করি, তার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহন করা উচিত। মরহুম আব্দুল করিম পাটওয়ারীর জীবন আদর্শ পেতে হলে তার জীবনী থেকে শিক্ষা নিতে হবে। তিনি সব সময় জনগনের পাশে থাকতেন। তার কাছে কোন দল-মত ছিলো। তিনি সবার জন্য কাজ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, মঞ্জুরুল আলম মঞ্জু, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, সদস্য আলী এরশাদ মিয়াজী, অ্যাড. বদিউজ্জামান কিরন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল¬্যাহ, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, হানারচর ইউপি চেয়ারম্যান হাজি ছাত্তার রাঢ়ী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।
এছাড়া মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছেলে কামাল পাটওয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, মাসুম পাটওয়ারী ও মাসুদ পাটওয়ারী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচলিনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদে খতিব মাও. আব্দুস ছালাম। দোয়া শেষে উপস্থিত সবাই মরহুমের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ২০০০ সালের ২১ জানুয়ারি ভোর ৬টা ৩৫ মিনিটে চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাড়িতে আবদুল করিম পাটোয়ারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐ দিন বিকেল ৫টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুরে স্মরণাতীতকালের বিশাল জানাজা শেষে পাটোয়ারী বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবদুল করিম পাটোয়ারী সব রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং চাঁদপুরবাসীর কাছে ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।
