স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১০টায় সফরমালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ খান দুদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-সম্পাদক অ্যাড. রণজিৎ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, শহিদ উল্ল্যাহ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, আওয়ামী লীগ নেতা মাসুদ আলম মিল্টন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুক কবির সুমন, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন পালোয়ান, মনির গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম কামাল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এমরান সরকার, মমিন বেপারি, বাকিউল্ল্যাহ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মো. শাহবুদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক সুমন হাওলাদার প্রমুখ।
উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারসহ কল্যাণপুর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
২৮ মে, ২০২৩।
