চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
রোববার (৩ নভেম্বর) বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এতো সুন্দর পরিবেশে এ ধরনের মহৎ উদ্দেশ্য সত্যিই প্রশংসার দাবিদার। যারা মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তারাই মহৎ ব্যক্তি। সমাজের সবাই যদি এই ধরনের কাজ করে তাহলে আর আমাদের মধ্যে বৈষম্য থাকবে না, বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর্তমানবতার সেবায় আমরা সবাই এভাবে এগিয়ে আসি। রোকনুজ্জামান রোকনের মত এরকম আরো সবাই সমাজের অসহায়দের পাশে এগিয়ে আসলে সমাজে আর কোন অভাব অনটন থাকবে না।
তিনি আরো বলেন, শতশত রোগীর উপস্থিতিতে বোঝা যাচ্ছে এখানের চিকিৎসা নিশ্চই ভালো হচ্ছে। আর নাহলে এতো রোগীর উপস্থিতি হতো না। আমি এই আয়োজনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে ভালো কাজে সব সময় সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাহার উদ্দিন।
দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিকের চেয়ারম্যান মোহাম্মাদ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা মাও. মাহফুজুল্লাহ খান, দৈনিক চাঁদপুরজমিনের যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মহসিন, চাঁদপুর সদর উপজেলার নানুপুরের পীর এ কেবলা আহমেদ উল্লাহ। অনুষ্ঠানে প্রায় ১২০০ রোগী সেবা নেন।

০৪ নভেম্বর, ২০২৪।