
খালেদা জিয়ার মুক্তির দাবিতে
স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার ও মুক্তির দাবিতে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, অ্যাড. ইব্রাহিম খলিল, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. শাহনাজ আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অ্যাড. আলহাজ জাহাঙ্গীর আলম, অ্যাড. শাহাজাহান মিয়া, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. শিরিন আক্তার মুক্তা, অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. নাজিমুল¬াহ বাপ্পিসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ১২ ডিসেম্বর ন্যায়বিচারের মাধম্যে নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত দেখতে চাই। এবার যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হলে সব নেতা-কর্মী রাজপথে নামতে বাধ্য হবো। বিএনপির নেতা-কর্মীরা যদি রাজপথে নামে তাহলে পুরো দেশ অচল হয়ে যাবে। আমরা চাই দেশের শান্তি। বিএনপি শান্তি প্রিয় দল। প্রয়োজন হলে আমরা রাজপথে নেমে কঠোর আন্দোলনের মাধ্যমে মুক্ত করে ছাড়বো। আন্দোলন শুরু হয়ে গেছে। একযোগে আমাদের রাজপথে নামতে হবে। তাই সব নেতা-কর্মীকে রাজপথে নেমে পড়তে হবে। আর ঘরে বসে থাকা যাবে না।
বক্তারা আরো বলেন, এ সরকার কোন আইন মানে না। যদি আইন মানতো ও শ্রদ্ধা থাকতো তাহলে আমাদের নেত্রী জেলখানায় থাকতো না। একজন বয়স্ক নারী হিসেবে আমাদের নেত্রী জামিন পাওয়া তার অধিকার। তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। স্বাধীন দেশে খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে। এটি জাতির জন্য দুর্ভাগ্য।
