চাঁদপুরে আ. আজিজ দেওয়ানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সেক্রেটারি, চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাইফুল আজমের বাবা আ. আজিজ দেওয়ানের শরীরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টার হসপিটালে চিকিৎসাধীন আছেন। গত ২ জুলাই এই হসপিটালে তার অস্ত্রোপচার হয়। তার শরীরের ঘাড়ে এবং কোমরে অস্ত্রোপচার করা হয় বলে ছেলে সাইফুল আজম জানান। তিনি এই হসপিটালের চিকিৎসক প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়ার অধীনে চিকিৎসাধীন আছেন।
আ. আজিজ দেওয়ানের সুস্থতা কামনা করে সোমবার (৫ জুলাই) জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বাদ আছর শহরের চৌধুরী জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌধুরী মসজিদের পেশ ইমাম মাও. মোহাম্মদ হোসাইন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির আইন উপদেষ্টা শাহ মো. আ. কুদ্দুস, সমিতির সভাপতি আলহাজ আ. রহিম খান, সহ-সভাপতি আলহাজ হেদায়েত উল্লাহ মিজি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নূরুল আলম লালু, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মাসুদ আখন্দ, দপ্তর সম্পাদক আলহাজ মজিবুর রহমান আখন্দ (মাইনু), প্রচার সম্পাদক বিল্লাল হোসেন গাজী, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন বেপারী, সাধারণ সদস্য মো. নূরুল কোরবান ও গাজী হোটেলের মালিক আলহাজ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন হোটেলের মালিক এবং অন্য মুসল্লিরা।
এছাড়া তার সুস্থতা কামনা করেন সমিতির কোষাধ্যক্ষ সম্পদ সাহা, টিটন ঘোষ ও আদি মিষ্টি মেলার সংকর দত্ত। দোয়া শেষে সবার মাঝে তবাররুক বিতরণ করা হয়।

০৬ জুলাই, ২০২১।