শাহ আলম খান
চাঁদপুর শহরের কোরবানির হাট-বাজারগুলোতে জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। শনিবার (২৫ জুলাই) দুপুর থেকে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দল শহরের বাগাদী চৌরাস্তা, বাবুরহাট, চাঁদখার পুল ও মহামায়া বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করা হয়।
এসময় শহরের বাগাদী চৌরাস্তা কোরবানি পশুর হাট বাজারের ইজারাদার মো. জাকির হোসেন জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছরের কোরবানি পশুর হাটের ব্যবস্থাপনা অন্যরকম। কারণ এ বছর করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে। তাই আমরা শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে ৪টি জনসচেতনতামূলক হেল্পবক্স বসিয়েছি। এছাড়া ৪টি গ্রুপ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করবো বাজারে মাস্ক ছাড়া যেন কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে। আমাদের শতভাগ নির্দেশনা রয়েছে বেপারীরাও যেন মাস্ক পরে বাজারে প্রবেশ করে। এছাড়া বাজারে প্রবেশ পথ ও বের হবার পথ দুইটাই আলাদা থাকবে।
বাবুরহাট বাজারের ইজারাদার খাইরুল ইসলাম নয়ন বলেন, এবছরের করোনাভাইরাসের প্রকোপ থাকাতে আমরা জনগণের সুরক্ষার কথা চিন্তা করে বি¯ৃÍর্ণ এলাকাজুড়ে খন্ড খন্ড আকারে বাজার স্থাপন করেছি।
তিনি আরো বলেন, যেহেতু আমাদের এ বাজার সপ্তাহে দু’দিন পরিচালিত হবে, তাই আমরা পর্যাপ্ত পরিমাণে জীবাণুনাশক স্প্রে সংগ্রহ করেছি। আমাদের কাছে লোকবল রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে। তারপরও প্রশাসনের কাছে অনুরোধ করছি তারা যেন আমাদের সরাকারি নির্দেশনা মেনে চলার জন্য আমাদের সহায়তা করেন।
তৎপরতাকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের প্রধান ওমর ফারুক, সেলিম রেজা, মো. জাহিদুল হক মিলন, তোফাজ্জল হোসেন তাফু, মো. ওমর ফারুক সোহান, এমকে ওয়াসিম প্রমুখ।
২৬ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে কোরবানি পশুর হাটে জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা
