চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

বিশ্ব নদী দিবস উপলক্ষে

স্টাফ রিপোর্টার
‘মানুষের জন্য নদী’ এই প্রতিপাদ্য হৃদয়ে ধারণ করে এ বছরের বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর নদী বন্দর বিআইডব্লিউটিএ’র আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। নৌ-সড়ক ও পরিবহনের যুগ্ম-পরিচালক মাহমুদুল হাসান থান্ডারের নেতৃত্বে শোভাযাত্রাটি চাঁদপুর শহরের নতুন বাজার বিআইডব্লিউটিএ কার্যালয় সম্মুখ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে শেষ হয়। পরে লঞ্চঘাটে যাত্রীদের মাঝে সচেতনতামূলক রিফলেট বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, আজ বিশ্ব নদী দিবস। আমরা নদীকে বাঁচাবো। নদী বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে আমাদের আগামি প্রজন্ম বাঁচবে। এ নদী থেকে আমরা পানি ব্যবহার করবো। নদীতে যেন ময়লা আবর্জনা না ফেলা হয়। যারা ময়লা আবর্জনা ফেলবে আমরা তাদের প্রতিহত করবো। নদী দিবসের মূল লক্ষ্য হচ্ছে নদী সম্পর্কে সকল পর্যায়ের জনসচেতনতা বৃদ্ধি করা। নদীর গুরুত্ব তুলে ধরা এবং সুন্দর নদী সংরক্ষণের জন্য মানুষকে উৎসাহিত করা এই নদী হল পৃথিবীর ধমনী জীবনরেখা। টেকসই উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন সুস্থ নদী হ্রদ এবং জলাভূমি। বিশ্বের নদীগুলির সুরক্ষা পুনরুদ্ধার এবং সমন্বিত টেকসই ব্যবস্থার সময়ের দাবি। অনিবন্ধিত নৌযান পরিহার করতে হবে। নৌ যান সংশ্লিষ্ট আইন কানুন ও বিধি-বিধান মেনে নিরাপদ নৌযান চলাচলে সহযোগিতা করতে হবে। নদী দূষণের ক্ষতির সম্মুখীন, ফলে মানব সভ্যতা আজ হুমকির মুখে। নদীতে সব প্রকার আবর্জনা ও বর্জ্য ফেলা বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী পরিচালক (প্রকৌশলী) কৃষ্ণ পদ নাথ, বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) আহ্বায়ক আব্দুস সাত্তার, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গির হোসেন, মোক্তার হোসেন, সিবিএ নেতা মাকসুদুর রহমানসহ নেতৃবৃন্দ।
২৭ সেপ্টেম্বর, ২০২১।